• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:৫৮:০৫ (03-May-2026)
  • - ৩৩° সে:

প্রবাসী যুবককে ঠকিয়ে প্রায় ১০ কোটি রুপি আত্মসাৎ, বিপাকে অভিনেত্রী

৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৬:৫৩

প্রবাসী যুবককে ঠকিয়ে প্রায় ১০ কোটি রুপি আত্মসাৎ, বিপাকে অভিনেত্রী

বিনোদন ডেস্ক: তেলুগু চলচ্চিত্রের পরিচিত মুখ ও বিগ বস খ্যাত অভিনেত্রী আশু রেড্ডি প্রতারণার এক গুরুতর অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক প্রবাসী যুবকের কাছ থেকে প্রায় ৯ কোটি ৩৫ লাখ ভারতীয় রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, লন্ডনপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াইভি ধর্মেন্দ্রর সঙ্গে ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রেমের সম্পর্ক ছিল আশু রেড্ডির। ধর্মেন্দ্রর বাবা সত্যনারায়ণ অভিযোগ করেন, এই সম্পর্কের সুযোগ নিয়ে অভিনেত্রী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ আদায় করেন। এর মধ্যে রয়েছে প্রায় ৫ কেজি স্বর্ণ, একটি বিলাসবহুল গাড়ি এবং একাধিক ফ্ল্যাট যেগুলো সবই আশু রেড্ডির নামে রেজিস্ট্রি করা হয়েছে।

Ad
Ad

ভুক্তভোগীর দাবি, মোট লেনদেনের পরিমাণ ৯ কোটিরও বেশি রুপি এবং এসবের প্রমাণ ইতোমধ্যে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আশু রেড্ডির বোনকেও আসামি করা হয়েছে।

Ad

এদিকে, তেলেঙ্গানা হাইকোর্ট দায়ের করা আবেদনে আশু রেড্ডি সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ধর্মেন্দ্র স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছাতেই এসব অর্থ ব্যয় করেছেন, এতে কোনো প্রতারণা বা চাপ প্রয়োগ ছিল না। বরং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ, যেখানে অভিনেত্রীকে দেড় কোটি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে।

উল্লেখ্য, হায়দ্রাবাদ পুলিশের দায়ের করা এফআইআর বাতিলের আবেদন শুনানি শেষে আদালত রাজ্য সরকারের কাছে মামলার বিস্তারিত তথ্য তলব করেছেন। আগামী ৪ মে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। ততদিন পর্যন্ত তদন্ত কার্যক্রম চলবে কি না, সে বিষয়েও আদালত নজর রাখছেন। তথ্যসূত্র: দ্যা সিয়াসাত ডেইলি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us