বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে গুলিবিদ্ধ হয়েছেন জনপ্রিয় র্যাপার অফসেট। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে তার প্রতিনিধিরা। এ তথ্য প্রকাশ করেছে ভ্যারাইটি।
প্রতিনিধির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর অফসেটকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, ৫ এপ্রিল সোমবার সন্ধ্যার পর ফ্লোরিডার একটি এলাকায় এই ঘটনা ঘটে। হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আহত অবস্থায় অফসেটকে দ্রুত মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, তার আঘাত গুরুতর নয় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্থানীয়দের জন্য কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, অফসেটের আসল নাম কিয়ারি সিফাস। তিনি জনপ্রিয় হিপহপ গ্রুপ মিগোসের সদস্য হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। কোয়াভো ও টেকঅফের সঙ্গে গঠিত এই দল ‘ব্যাড অ্যান্ড বুজি’ গান ও কালচার অ্যালবামের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে।
২০১৯ সালে ‘ফাদার অব ফোর’ অ্যালবামের মাধ্যমে একক শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন অফসেট। পরবর্তীতে ‘সেট ইট অফ’সহ আরও কিছু কাজ প্রকাশ করেন তিনি। সাম্প্রতিক এই হামলার ঘটনায় ভক্ত ও সংগীতজগতের সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available