• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:২৭:১৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

২৫ মার্চ ২০২৬ রাত ০৯:৫৬:২১

সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার ভাঙল। প্রায় দুই বছর আগে পারিবারিক আয়োজনে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেই সম্পর্ক টেকেনি।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর থেকেই আলাদা থাকছেন তারা। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে খুব বেশি কিছু বলতে না চাইলেও বিচ্ছেদের বিষয়টি অস্বীকার করেননি মৌসুমী।

এই ভাঙনের পেছনে দীর্ঘদিনের ব্যক্তিগত টানাপড়েন কাজ করেছে বলে জানা যায়। শোবিজ অঙ্গনে কিছু গুঞ্জনও ছড়িয়েছিল, যেখানে রানার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা উঠে আসে। তবে এসব বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলতে রাজি হননি সংশ্লিষ্ট কেউই।

জানা গেছে, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি ও অশান্তি ধীরে ধীরে বাড়তে থাকে। একপর্যায়ে তা এতটাই গভীর হয় যে, আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা। পরে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের প্রক্রিয়াও শুরু হয়।

এ বিষয়ে কথা বলতে গিয়ে মৌসুমী হামিদ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “আপনারা যা শুনেছেন, তার কিছুটা সত্যতা আছে। তবে এই মুহূর্তে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।”

বলে রাখা ভালো, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেন মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানা। সে সময় শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনরাও উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us