বিনোদন ডেস্ক: পাকিস্তানের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির প্রখ্যাত অভিনেতা অসীম বুখারি আর নেই।
১১ মার্চ বুধবার রাতে কোমায় চলে যাওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। ১২ মার্চ বৃহস্পতিবার পারিবারিক সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রে দীর্ঘদিন কাজ করা এই অভিনেতা বেশ কিছুদিন ধরে কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মৃত্যুর আগে প্রায় ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।


বৃহস্পতিবার আসরের নামাজের পর লাহোরে তার বাসভবনের কাছে অবস্থিত জামিয়া মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে পাকিস্তানের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।

দীর্ঘ ক্যারিয়ারে টেলিভিশন নাটক, মঞ্চ প্রযোজনা ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছিলেন অসীম বুখারি। পাকিস্তানি বিনোদন জগতে তাকে একজন বহুমুখী ও প্রতিভাবান অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো।
দুই দশকেরও বেশি সময়ের অভিনয় জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আইনক ওয়ালা জিন, জানজাল পুরা, পাল ভর ম্যায়, ঘান্টি, জর্দ দোপের এবং শেহর-এ-মুরাদ। কমেডি থেকে শুরু করে সংবেদনশীল চরিত্র সব ধরনের ভূমিকায় দক্ষতার পরিচয় দিয়েছিলেন এই প্রবীণ অভিনেতা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available