• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:১৯:২৮ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:৫৯

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

বিনোদন প্রতিবেদক: ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন।

২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঘটনার সময় জাহের আলভী নেপালে শুটিংয়ে ছিলেন।

Ad
Ad

জাহের আলভী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’

Ad

তিনি আরও লিখেছেন, ‘শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর জাহের আলভী ও ইকরা পালিয়ে বিয়ে করেন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বরিশালে আ. লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক
বরিশালে আ. লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৮:৩৬


আমরা দুর্নীতি প্রশ্রয় দেইনি, দেব না: মির্জা ফখরুল
আমরা দুর্নীতি প্রশ্রয় দেইনি, দেব না: মির্জা ফখরুল
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪২:০১



উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:১৫


Follow Us