• ঢাকা
  • |
  • রবিবার ২রা ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৪০:৫২ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

ধানের শীষে ভোট দিয়েছি, খুব আনন্দ হচ্ছে: বেবী নাজনীন

১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২০:৫৬

ধানের শীষে ভোট দিয়েছি, খুব আনন্দ হচ্ছে: বেবী নাজনীন

বিনোদন ডেস্ক: উৎসবমুখর পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ঢাকা-১৭ আসনের অন্তর্গত গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন ‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত বরেণ্য সংগীতশিল্পী বেবী নাজনীন।

Ad
Ad

দীর্ঘ সময় পর দেশে প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ায় সাধারণ ভোটারদের পাশাপাশি এই তারকাও অত্যন্ত আনন্দিত। ভোট প্রদান শেষে উপস্থিত গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই শিল্পী।

অনুভূতি ব্যক্ত করে বেবী নাজনীন বলেন, “ধানের শীষে ভোট দিয়েছি, খুব আনন্দ হচ্ছে। অবশেষে ভোট দিতে পারলাম, এটাই তো চেয়েছিলাম। নাগরিক হিসেবে ভোট দেওয়া আমাদের অধিকার, যা দীর্ঘ দিন আমরা প্রয়োগ করতে পারিনি। আজ ভোট দিয়ে ইচ্ছে করছে, গত ১৭ বছরের সব ভোট আজ একবারে দিয়ে দিই।”

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়া নিয়েও কথা বলেন বেবী নাজনীন। এই তারকা শিল্পী জানান, দল থেকে মনোনয়ন না পাওয়া নিয়ে তার কোনো অভিযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিই তার কাছে বড় এবং শিরোধার্য। দলের প্রতি অনুগত থেকে কাজ করে যাওয়াই তার মূল লক্ষ্য বলেও জানান তিনি।

ভবিষ্যতে সংরক্ষিত নারী আসনের মাধ্যমে তাকে সংসদে দেখা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে বেবী নাজনীন বলেন, “বিষয়টি সম্পূর্ণ দলীয় নেতৃত্ব এবং ভাগ্যের ওপর নির্ভর করছে। দল যদি প্রয়োজন মনে করে, তবে যে কোনো দায়িত্ব পালনে আগ্রহী।”

এসময় সাংবাদিকরা বেবী নাজনীনের কাছে গান শুনতে চান। জবাবে বেবী নাজনীন বলেন, “গান অবশ্যই হবে। তবে আজ নয়, ভোটের পরদিন থেকে।”  

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। আজ সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয়েছে বিকাল সাড়ে ৪টায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫০:১১




ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৫

তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩১



Follow Us