• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০১:০০:৪৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

আবারও বিয়ে করলেন সামান্থা

১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:২৪:০৭

আবারও বিয়ে করলেন সামান্থা

বিনোদন ডেস্ক: আবারও বিয়ে করলেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার বর অন্য কেউ নেন, পরিচালক প্রেমিক রাজ নিদিমোরু।

Ad

১ ডিসেম্বর সোমবার সকালে গোপনে বিয়ে করেন তারা। তবে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় তৈরি হয় ধোঁয়াশা। এবার সব সংশয় উড়িয়ে বিয়ের ছবি প্রকাশ করলেন এই তারকা অভিনেত্রী।

Ad
Ad

সোমবার দুপুর ২টা ২০ মিনিটে সামান্থা তার ইনস্টাগ্রামে একগুচ্ছ বিয়ের ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যায়, লাল টুকটুকে শাড়িতে সেজেছেন সামান্থা। পাজামা-পাঞ্জাবির সঙ্গে কটি পরেছেন রাজ। পরিচালকের হাত ধরে হাস্যোজ্জ্বল মুখে মন্দির থেকে বের হচ্ছেন।  

অন্য একটি ছবিতে সামান্থার হাতে আংটি পরাতে দেখা যায় রাজকে। আরেকটি ছবিতে দেখা যায়, রাজকে জড়িয়ে ধরে আছেন সামান্থা। তার দুটো হাত মেহেদির রঙে রাঙানো। তার বাঁ হাতে বাগদানের আংটি, ডান হাতের আলাদা দুই আঙুলে সোনার আংটি শোভা পাচ্ছে। এসব ছবির ক্যাপশনে সামান্থা লেখেন—“০১.১২.২০২৫।” এ ক্যাপশনের শুরু ও শেষে দুটো হার্ট ইমোজি।  

এরপর থেকে নেটিজেনদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই যুগল। অভিনেত্রী হংসিকা লেখেন, “অভিনন্দন।” অনেক তারকাই তাদের অভিবাদন জানিয়েছেন। মাত্র ১৩ মিনিটে এই পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ৪ লাখের বেশি।  

হিন্দুস্তান টাইমসকে এর আগে একটি সূত্র বলেন, “সোমবার সকালে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও রাজ। ইশা যোগা সেন্টারের ভেতরে লিং ভৈরবী মন্দিরে আজ ভোরবেলায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।”

খানিকটা বিস্তারিত জানিয়ে সূত্রটি বলেন, “আমরা আরো জানতে পেরেছি যে, অনুষ্ঠানে মোট ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। বিয়েতে লাল রঙের শাড়ি পরেছিলেন সামান্থা।”

রোববার দিবাগত রাতে গুঞ্জন চাউর হয়, সামান্থা-রাজ জুটি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। রাজের সাবেক স্ত্রী শ্যামালী দে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় উক্তি পোস্ট করেন। তাতে তিনি লিখেন, “হতাশ মানুষ হতাশাজনক কাজই করে।” তার এই পোস্ট রাজ-সামান্থার বিয়ের গুঞ্জন আরো বাড়িয়ে দেয়।

নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে ভেঙে যায় এ সংসার। সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য; পরে তারা সাতপাকে বাঁধা পড়েন। তবে দীর্ঘদিন একা ছিলেন সামান্থা। গত বছরের মাঝামাঝি সময়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে।

এর আগে টাইমস নাউ এক প্রতিবেদনে জানায়, পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সামান্থা রুথ প্রভু। এ পরিচালক সামান্থাকে ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটিয়েছেন। সামান্থার অভিষেক ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান টু’-এর নির্মাতা রাজ। এরপর ‘সিটাডেল: হানি বানি’-তে একসঙ্গে কাজ করেছেন তারা। মূলত, একসঙ্গে টানা কাজ করতে গিয়েই তাদের সম্পর্কের সূচনা।

২০১৫ সালে শ্যামলী ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ। ফলে খবর ছড়ায়, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। তবে রাজ-শ্যামলীর ঘনিষ্ঠজন এনডিটিভিকে বলেন, “২০২২ সালে বিবাহবিচ্ছেদ হয়েছে রাজ-শ্যামলীর।”

এর আগে ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছিল, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু চলতি বছরের শেষের দিকে তারা তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। তবে সম্পর্কে থাকার নয়, একেবারে বিয়ের খবর দিলেন সামান্থা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us