• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৯:৩৩:২৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

২২ জুন ২০২৩ দুপুর ০১:৫৯:৩৯

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন ইসি। এর ফলে নির্বাচন করতে আর কোনো বাধা নেই তার।

Ad

২২ জুন বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

Ad
Ad

এর আগে, ইউটিউবে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ঢাকা-১৭ থেকে উপনির্বাচন করতে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, যেকোনো সংসদীয় আসনে নির্বাচন করতে হলে এক শতাংশ ভোটারের নাম ও স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু এই এক শতাংশ ভোটার ও তাদের স্বাক্ষর নিতে পারেননি তিনি। রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি দল সরেজমিন ঘুরে হিরো আলমের দেওয়া এক শতাংশ ভোটারের হদিস পায়নি। এজন্যই তার মনোনয়ন বাতিল হয়েছে।

তিনি আরও জানান, মোট ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে বাছাইয়ে সাত জনের মনোনয়ন বৈধ হয়েছে। বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫




Follow Us