• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৫৬:০৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় রাহাত ফতেহ আলী খান, গান শোনাবেন আজ

২১ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৪০:৩৯

ঢাকায় রাহাত ফতেহ আলী খান, গান শোনাবেন আজ

জ্যোতির্ময় মন্ডল: অপেক্ষার প্রহর শেষে বাংলাদেশের মাটিতে পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলী খান।

২০ ডিসেম্বর শুক্রবার রাত ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান উপমহাদেশের প্রখ্যাত এ সংগীত শিল্পী।

Ad
Ad

বর্তমানে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন পাকিস্তানের এই শিল্পী। হোটেলে তাকে ফুল দিয়ে বরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

Ad

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের সাহাযার্থ্যে আয়োজিত কনসার্টে আজ ২১ ডিসেম্বর শনিবার রাতে রাহাত ফতেহ আলী খান বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।

এই আয়োজনে তার সঙ্গে আরও গান গাইবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা।
এর বাইরেও জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।

সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।

ছাত্র-জনতার জুলাই অভ্যু্ত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১






Follow Us