• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:২৮:৫৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ওজন কমিয়ে নতুন লুকে শাবনূর

২৪ জুন ২০২৪ বিকাল ০৫:৪২:০৪

ওজন কমিয়ে নতুন লুকে শাবনূর

নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। যার অভিনয়ে আজও বুঁদ হয়ে আছেন বহু দর্শক। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।

তবে বিয়ের পর নিজেকে অভিনয় জগৎ থেকে দূরে নিয়ে গেছেন এই অভিনেত্রী। এরপর থেকেই প্রিয় তারকাকে পর্দায় দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা।

দীর্ঘ বিরতির পর অবশেষে ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন শাবনূর। গেল মাসে সিনেমার প্রথম ধাপের শুটিং শেষ করে সিডনিতে গেছেন তিনি। শিগগিরই দেশে ফিরবেন এই নায়িকা। ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন শাবনূর।

‘রঙ্গনা’র দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের আমূল পরিবর্তন এনেছেন তিনি। ওজন কমিয়ে রীতিমতো সবার নজর কাড়লেন শাবনূর।

গত ২৩ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন এই নায়িকা। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে, সিনেমার চরিত্রের প্রয়োজনে শরীরের মেদ ঝরিয়েছেন তিনি।

এদিকে অভিনেত্রীর সেই ছবি দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নির্মাতা আরাফাত লিখেছেন, ‘গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরোদমে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us