• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৩০:০৯ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের নতুন নির্দেশনা

২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৩:৩৫

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির শিক্ষার্থীদের অভিভাবক ও ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য হালনাগাদে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

আগামী ৮ মার্চের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রকাশিত চিঠিতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

Ad
Ad

চিঠিতে জানানো হয়, বর্তমানে HSP-MIS সফটওয়্যারে সক্রিয় সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে এমন কিছু শিক্ষার্থীর তথ্য পাওয়া গেছে, যাদের বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও ‘অন্যান্য ব্যক্তিকে অভিভাবক’ হিসেবে নির্বাচন করা হয়েছে এবং ওই ব্যক্তির নামে ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি দেওয়া হয়েছে। এসব তথ্য সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

Ad

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ক্ষেত্রে বাবা-মাকে অভিভাবক হিসেবে নির্বাচন করতে হবে এবং বাবা-মা অথবা শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি দিতে হবে।

এছাড়া যেসব শিক্ষার্থীর বাবা-মা জীবিত থাকলেও তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর HSP-MIS-এ সংযুক্ত করা হয়নি, সেক্ষেত্রে শিক্ষার্থীর নিজের নামে ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি করার কথাও উল্লেখ করা হয়েছে।

ট্রাস্ট জানিয়েছে, অন্য কারও নামে হিসাব নম্বর এন্ট্রি করে অর্থ উত্তোলনের ফলে সরকারের কোনো আর্থিক ক্ষতি হলে তার দায়ভার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

চিঠিতে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বিষয়টি অবহিত করা এবং কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৮ মার্চের মধ্যে HSP-MIS সফটওয়্যারে প্রয়োজনীয় তথ্য সংশোধন বা হালনাগাদ সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৭:৪২

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪০:১০

পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
পদ ছাড়ছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩০:১৫






Follow Us