নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে চীন ও ভারত থেকে ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।
২ মে শনিবার জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন এ তথ্য নিশ্চিত করেছে।


শিপিং সূত্রে জানা গেছে, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ লিলা কিংস্টন চীন থেকে ১৯ হাজার টন ডিজেল নিয়ে শুক্রবার বিকেলে বন্দরে পৌঁছায়। অন্যদিকে পানামার পতাকাবাহী প্রাইভেট সোলানা জাহাজটি শনিবার ভোরে ভারত থেকে ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে কুতুবদিয়া এঙ্করেজে নোঙর করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে বর্তমানে দৈনিক গড়ে ১২ হাজার ৫০০ টন ডিজেলের চাহিদা রয়েছে। সে হিসাবে নতুন আসা এই জ্বালানি দিয়ে প্রায় চার দিনের চাহিদা পূরণ করা সম্ভব।
প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা সাতটিতে দাঁড়িয়েছে। এর মধ্যে ডলফিন জেটিতে দুটি জাহাজ রয়েছে এবং বহির্নোঙরে অপেক্ষমাণ আছে আরও চারটি। একটি জাহাজ থেকে ছোট জাহাজের মাধ্যমে তেল খালাসের কাজ চলছে।
এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত আমদানির অংশ হিসেবেই এসব চালান আনা হচ্ছে। গত এপ্রিল মাসে ২০টি জাহাজে করে ৬ লাখ টনের বেশি জ্বালানি আমদানি করা হয়েছে। মে মাসেও প্রায় সমপরিমাণ জ্বালানি আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে এক লাখ টন অপরিশোধিত তেল রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available