• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৮:০০:১৭ (03-May-2026)
  • - ৩৩° সে:

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দামে একদিনেই বড় ধরনের ওঠানামা দেখা গেছে। দাম কমানোর মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা, ফলে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

Ad
Ad

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।

Ad

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ হাজার ৪১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। তবে সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এর আগে একই দিন সকাল ১০টা থেকে সোনার দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়। টানা চার দফায় কমিয়ে মোট ৯ হাজার ৮৫৬ টাকা কমানো হয়েছিল ভালো মানের সোনার দাম।

সন্ধ্যা ৬টা ৫৯ মিনিট পর্যন্ত কম দামে সোনা বিক্রি হলেও পরবর্তীতে আবার দাম বাড়ানো হয়।

অন্যদিকে, সোনার দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির রুপার দামও আগের মতোই রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us