• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:০০:২২ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

এপ্রিলের ১৮ দিনেই রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ডলার

১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৬:১৭

এপ্রিলের ১৮ দিনেই রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক: চলতি এপ্রিল মাসের প্রথম ১৮ দিনেই দেশে ১৯৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৯৩ লাখ ডলার।

১৯ এপ্রিল রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

Ad
Ad

তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৪০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

Ad

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮১৭ কোটি ৭০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

এর আগে মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাহ।

ফেব্রুয়ারি মাসে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ডলার। ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ এবং অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, গত ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক রেকর্ড।

বিশেষজ্ঞদের মতে, বৈধ পথে অর্থ প্রেরণ বৃদ্ধি এবং প্রণোদনা সুবিধার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা
দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা
১৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:২৭


বকশীগঞ্জে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে!
বকশীগঞ্জে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে!
১৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:৫৩




Follow Us