নিজস্ব প্রতিবেদক: দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি অর্থবছর (২০২৫-২৬) জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত সময়ে দেশে মোট ২,৪৩৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১,৯৮২ কোটি মার্কিন ডলার। এ হিসাবে রেমিট্যান্স প্রবাহ ২২.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১১ মার্চ একদিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ১৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।


চলতি মাসের ১ থেকে ১১ মার্চ পর্যন্ত সময়ে দেশে মোট ১৯২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৩৩ কোটি মার্কিন ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ প্রায় ৪৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available