• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ রাত ১১:০১:৪৬ (05-May-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধ পরিস্থিতির মধ্যে আরও বাড়ল দেশের রিজার্ভ

১১ মার্চ ২০২৬ রাত ০৮:৫২:১০

যুদ্ধ পরিস্থিতির মধ্যে আরও বাড়ল দেশের রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক: দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ২৯২ দশমিক ২৭ মিলিয়ন বা ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

১১ মার্চ বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

Ad
Ad

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১১ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৬৯ দশমিক ৮৩ মিলিয়ন বা ২৯ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারে।

Ad

এর আগে আকুর বিল পরিশোধের পর গত ৮ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চোখের সুস্থতায় যেসব খাবার খাবেন
চোখের সুস্থতায় যেসব খাবার খাবেন
৫ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৫

৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস
৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস
৫ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩১:২৩

১২ জেলায় নতুন পুলিশ সুপার
১২ জেলায় নতুন পুলিশ সুপার
৫ মে ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৫২






Follow Us