• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:৫১:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ডিসেম্বরের ১৩ দিনেই দেশে এলো দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স

১৫ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:১২:৩৭

ডিসেম্বরের ১৩ দিনেই দেশে এলো দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স

অনলাইন ডেস্ক: চলতি ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে এসেছে ১৫০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা প্রায় ১.৫০ বিলিয়ন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৫৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Ad

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।

Ad
Ad

প্রতিবেদনে আরও বলা হয়, ৭ থেকে ১৩ ডিসেম্বর এই সাত দিনে দেশে এসেছে ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। আর মাসের প্রথম ছয় দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার। 

এর আগে, চলতি অর্থবছরের মধ্যে নভেম্বর মাসে সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স আসে। অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১






Follow Us