• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:৪৭:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আবার কমলো স্বর্ণের দাম, প্রতিভরি ২০৪২৮৩ টাকা

২৮ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৪৭:৪৪

আবার কমলো স্বর্ণের দাম, প্রতিভরি ২০৪২৮৩ টাকা

অনলাইন ডেস্ক: স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে মূল্যবান এই ধাতুটির দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা। একই সঙ্গে রূপার দামও কমানো হয়েছে।

Ad

২৮ অক্টোবর মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

Ad
Ad

নতুন নির্ধারিত দাম অনুসারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ মিলবে ২ লাখ ৪ হাজার ২৮৩  টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৪৯৯ টাকা কমিয়ে এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯৮ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৫৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৮ হাজার ৯৪১ টাকা।

২৭ অক্টোবর সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভালো মানের ২২ ক্যারেটের একভরি রূপার দাম এক হাজার ২২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা। ২১ ক্যারেটের একভরি রূপার দাম এক হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৭ টাকা। ১৮ ক্যারেটের একভরি রুপার দাম ৯৯১ টাকা কমিয়ে ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতনী একভরি রূপার দাম ৭৫৮ টাকা কমিয়ে ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us