• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৭:১৪:৪১ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

সড়ক নিরাপত্তা কার্যক্রমে বিআরটিএর ৬১টি মোবাইল কোর্ট

১ জুন ২০২৬ দুপুর ০২:২১:৪০

সড়ক নিরাপত্তা কার্যক্রমে বিআরটিএর ৬১টি মোবাইল কোর্ট

ডেস্ক রিপোর্ট : ঈদ পরবর্তী সড়ক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার সায়েদাবাদ বাস আন্তঃজেলা টার্মিনাল হতে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া বাসের যাত্রীদের সড়ক নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বি আর টিএ কর্তৃপক্ষ।

বি আর টিএ এর চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশে এবং বি আর টিএ এর বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুজ্জামান ভূঞার তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালনা করা হয়।


বিআরটিএর ৬১টি মোবাইল কোর্ট চলমান রয়েছে,
ঢাকা মেট্রোপলিটন এলাকার চারটি টার্মিনালে এবং দেশের প্রত্যেকটি জেলার টার্মিনালে বিআরটিএ জেলা প্রশাসন পুলিশ বিভাগ মালিক শ্রমিক নেতৃবৃন্দ সমন্বয়ে ডিজিলেন্স টিম চলমান রয়েছে এছাড়াও 
অতিরিক্ত গতি এবং ওভারটেকিং নিয়ন্ত্রণের লক্ষ্যে বিআরটির প্রতিটি সার্কেল হতে বিভিন্ন টার্মিনাল এবং গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করা হচ্ছে।

জেলা প্রশাসন পুলিশ বিভাগ বিআরটিএ এবং মালিক শ্রমিক নেতৃবৃন্দ কর্তৃক টার্মিনাল হতে গাড়ি ছাড়ার পূর্বে চালকদেরকে অতিরিক্ত গতি এবং ওভার ওভার টেকিং নিয়ন্ত্রণের জন্য সচেতনতামূলক ব্রিফিং করা হচ্ছে
হাইওয়েতে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণের জন্য বিশেষ অভিযান চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us