নিজস্ব প্রতিবেদক: কয়েক দিনের তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছেন নগরবাসী। এতে তাপমাত্রা কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।
২৬ এপ্রিল রোববার সারা দিন মেঘ আর রোদের লুকোচুরি খেলা চললেও বিকেলে রাজধানীর বাংলামোটর ও কারওয়ানবাজারসহ বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।


হঠাৎ বৃষ্টিতে কিছুটা সমস্যা ও যানজট দেখা দিলেও তীব্র গরমের পর এই বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করেছেন রাজধানীবাসি।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি গতির ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও বিচ্ছিন্ন শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়ে থাকতে পারে। এর প্রভাবে আগামী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (২৪ ঘণ্টায় ৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, এসব অঞ্চলে ভারি বৃষ্টির কারণে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশজুড়ে ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available