• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৪:৩৭ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

তুরাগে অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

১৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১৪:১২

তুরাগে অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগে অটোরিক্সা চালক সাইফুল ইসলাম (৪২) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। এ ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

১৮ এপ্রিল শনিবার পৃথক অভিযানে প্রধান আসামি মো. শহীদুল ইসলাম (৩৪)কে ধামরাই এলাকা থেকে এবং স্বপন শেখ ওরফে কবির শেখ (২৮)কে তুরাগের দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

র‍্যাব-১ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাইফুল ইসলাম যাত্রী বহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরদিন ১৮ ফেব্রুয়ারি বিকেলে তুরাগ এলাকার একটি লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে পানিতে ফেলে এবং তার অটোরিক্সাটি ছিনিয়ে নেয়।

Ad

এ ঘটনায় নিহতের স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে আলোচিত হলে র‍্যাব-১ ছায়া তদন্ত শুরু করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল। বাবুলের নেতৃত্বে সাত সদস্যের একটি চক্র সাইফুল ইসলামকে অটোরিক্সাসহ ভাড়া করে নিয়ে যায়। পরে তাকে একটি কাঁচাবাজার এলাকায় অচেতন করে লেকের পানিতে ফেলে হত্যা করা হয়। হত্যার পর তার অটোরিক্সাটি বিক্রি করে আসামিদের মধ্যে টাকা ভাগ করে দেওয়া হয়।

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় জড়িত বাবুল, নাইম, সোবাহান ও নার্গিস ইতোমধ্যে অন্য মামলায় কারাগারে রয়েছে। গ্রেফতার আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও ২টি গরু জব্দ
পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও ২টি গরু জব্দ
১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩০:২১



২৪ ঘণ্টায় হাম ‍ও উপসর্গে ৪ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হাম ‍ও উপসর্গে ৪ জনের মৃত্যু
১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫০:১৩



Follow Us