নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন আজ। ঈদের দ্বিতীয় দিনেও অনেকে ঢাকা ছেড়ে বাড়ি যাচ্ছেন পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করার জন্য। আজ রোববার (২২ মার্চ) রাজধানীর ঢাকার টিকাটুলি, গুলিস্থান, যাত্রাবাড়ি, শনিরআখড়া, গাবতলী, মহাখালীসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে অনেকে গাড়ির জন্য অপেক্ষা করছেন।
অনেক যাত্রীরা জানিয়েছেন, ঈদের আগে যাত্রীদের চাপ বেশি থাকে। তাই পরিবার নিয়ে অনেকে ঈদের দ্বিতীয় দিন রওনা দিয়েছেন। তুলনামূলক ভিড় কম থাকায় ভোগান্তিহীন যাত্রা করতে পারছেন যাত্রীরা। তারা বলছেন, ঈদের পরের ছুটির সময়টা প্রিয়জনদের সঙ্গে কাটাতে চান তারা। এছাড়া স্বজনদের সঙ্গে ঈদের দিন কাটিয়ে অনেক যাত্রী ঢাকায় ফিরে আসছেন।


রায়হান নামের এক যাত্রী বলেন, ঈদের দিন ঢাকায় পরিবারসহ ঈদ উৎযাপন করেছি। আজ শশুড় বাড়িতে পরিবারসহ ঈদ উৎযাপনে যাচ্ছি। তিনি বলেন, শশুড়বাড়ী নোয়াখালীর মাইজদীতে। গাড়ির জন্য অপেক্ষা করছি। আগামী শনিবারে ঢাকায় ফিরে এসে অফিস করবো। এ কয়দিন শশুড় বাড়িতে ঈদ উৎযাপন করবো।

ঈসমাইল নামের এক ব্যক্তি বলেন, আগামী ২৪ তারিখ থেকে অফিস শুরু। গত ১৬ তারিখে বাড়িতে ঈদ পালন করতে গিয়েছিলাম। তাই আগেভাগে জ্যামে যাতে না পরি তাই ঢাকায় চলে আসলাম। তিনি বলেন, ঢাকায় আসতে কোন সমস্যা হয়নি। এখনও ঢাকায় পূর্ণাঙ্গ ঈদের আমেজ রয়েছে।
মিয়ামি পরিবহণের চালক ওসমান বলেন, ঈদের দিনও আমাদের গাড়ি চলেছে। আমাদের গাড়ি কুমিল্লা-ঢাকা চলে। এখন কুমিল্লা থেকে যাত্রী কম আসছে। তবে ঢাকা থেকে এখনো যাত্রী পাচ্ছি। ঈদের ছুটি শেষে যাত্রীদের চাপ বাড়বে বলে আশা করেন তিনি। তবে রাস্তায় কোন জ্যাম নেই বলে দাবি তার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available