• ঢাকা
  • |
  • রবিবার ৮ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৪১:০৯ (22-Mar-2026)
  • - ৩৩° সে:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা

২২ মার্চ ২০২৬ সকাল ১০:৪১:৪৬

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরের ওপর উঠে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন।

২১ মার্চ শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেল প্রায় ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ওই যুবক জিয়া উদ্যানে ঘুরতে এসে হঠাৎ করে জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরের ওপর উঠে পড়েন এবং সঙ্গে থাকা ব্লেড দিয়ে নিজের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে শুরু করেন। একপর্যায়ে তিনি নিজের গলা কাটারও চেষ্টা করেন।

Ad
Ad

ঘটনাস্থলে থাকা আনসার সদস্য ও পুলিশ দ্রুত তাকে বাধা দেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

Ad

দায়িত্বরত উপসহকারী পরিদর্শক (এএসআই) কাজী মুস্তাফিজ জানান, ওই যুবক জিয়া উদ্যানে ঘুরতে এসে মাজারের ওপর ওঠে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। তিনি ব্লেড দিয়ে নিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পোঁচ দেন। একপর্যায়ে নিজের গলাও কাটতে চেয়েছিলেন। পরে পুলিশ সদস্য ও সাধারণ মানুষ এগিয়ে তাকে উদ্ধার করে।

পরে তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় যুবকটি কবরের ওপর গড়াগড়ি দিচ্ছেন এবং পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে সরিয়ে নিচ্ছেন। ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
২২ মার্চ ২০২৬ সকাল ১১:৫২:৩১





ইরানের বিরুদ্ধে এবার একজোট ২২ দেশ
ইরানের বিরুদ্ধে এবার একজোট ২২ দেশ
২২ মার্চ ২০২৬ সকাল ০৯:৫৫:৪০

ইরানের পাশে থাকার ঘোষণা দিলেন পুতিন
ইরানের পাশে থাকার ঘোষণা দিলেন পুতিন
২২ মার্চ ২০২৬ সকাল ০৯:৪৮:২০




Follow Us