• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ দুপুর ০২:২৪:৪০ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

সড়কে বিশৃঙ্খলা হলে ঈদের পর ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী

১৮ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৫:১৫

সড়কে বিশৃঙ্খলা হলে ঈদের পর ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলা দেখা দিলে, দায়ীদের বিরুদ্ধে ঈদের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ ১৮ মার্চ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের কাছে এ আশ্বাস দেন।

Ad
Ad

মন্ত্রী বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে কেউ অনিয়ম করলে ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভোগান্তি তৈরি করার দায়ে ঈদের পর ব্যবস্থা নেওয়া হবে।’

Ad

তিনি আরও জানান, বিভিন্ন এলাকায় গাড়ির চাপ বেড়েছে, কিন্তু সরকার সার্বক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে রাখছে।

এর আগে সোমবার তিনি জানিয়েছেন, এবার ঈদযাত্রায় যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো নজির নেই। বরং কিছু রুটে ভাড়া কম দেওয়া হচ্ছে।

সরকারের ঘোষণা অনুযায়ী, এবারের সরকারি ছুটি ১৭ থেকে ২৩ মার্চ। ছুটি শুরু হওয়ার পর ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে, তবে এখন পর্যন্ত বিশেষ কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে ঈদ উপহার বিতরণ
বকশীগঞ্জে ঈদ উপহার বিতরণ
১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:২০:৪০


বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:০৮:০৫

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
১৮ মার্চ ২০২৬ দুপুর ০১:১৪:১৮








Follow Us