• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:১৯:৪৮ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে লেগুনা-বাস সংঘর্ষে নিহত ২

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৫:৪৮

রাজধানীতে লেগুনা-বাস সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মীর হাজারীবাগের গুন্ডিগড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি লেগুনাকে দ্রুতগতির বাস চাপা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।

Ad

২২ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

Ad
Ad

নিহতদের একজন আজিজুল ইসলাম (৪৫)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি, তার বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, মীর হাজারীবাগ গুন্ডিগড় এলাকায় সড়ক দুর্ঘটনার একটি সংবাদ তারা পেয়েছেন। একটি লেগুন যাত্রী নামাচ্ছিল। এ সময় বাহাদুরশাহ পরিবহনের একটি বাস সামনে থেকে লেগুনাটি সজরে ধাক্কা দেয়। এ ঘটনায় বাহাদুরশাহ পরিবহন জব্দ ও  চালককে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:৫২



১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:০৩


বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:৩৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯


সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:০৫



Follow Us