• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ দুপুর ০১:১৬:৩০ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০:০২

পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আজ পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই। এতে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

Ad

১১ ফেব্রুয়ারি বুধবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট এবং একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

Ad
Ad

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানগুলোতে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার জানায়, ভোরের দিকে মার্কেট চত্বরে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও বলে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এদিকে হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩১:০৮

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:১৬


Follow Us