• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৪:২৭ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোট চাওয়ার সময় টাকা প্রদানের ভিডিও ভাইরাল, যা বললেন শাহরিয়ার কবির

১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৩:২৪

ভোট চাওয়ার সময় টাকা প্রদানের ভিডিও ভাইরাল, যা বললেন শাহরিয়ার কবির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও টকশো ব্যক্তিত্ব এ এস এম শাহরিয়ার কবিরের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওতে দেখা গেছে, ভ্রাম্যমাণ বয়োজ্যেষ্ঠ এক পান বিক্রেতার হাতে এক হাজার টাকার নোট দিতে দেখা যায়।

Ad

টাকা দেওয়ার সময় শাহরিয়ারের হাতে ভোটের প্রচারপত্র ছিল। ঘটনাটি গত ৭ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর মিরপুর এলাকায় ঘটে।

Ad
Ad

জামায়াতে ইসলামীর আমির ঢাকা-১৫ আসন থেকে নির্বাচন করছেন। এ বিষয়ে আইনজীবী শাহরিয়ার কবির ৯ ফেব্রুয়ারি সোমবার নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, মানবিক দিক বিবেচনায় তিনি ওই অর্থ দিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, শাহরিয়ার কবির পান বিক্রেতাকে ব্যবসার অবস্থা জানতে চান। উত্তরে তিনি বলেন, মোটামুটি চলছে।

কেন মোটামুটি, জানতে চাইলে বিক্রেতা বলেন, দেশের পরিস্থিতি ভালো নয়, মানুষ আতঙ্কে আছে। এ সময় শাহরিয়ার বলেন, আমরা তো আপনাদের জন্যই। তখন বিক্রেতা বলেন, নতুন সরকার এলে বোঝা যাবে, এখন তো সরকার নেই। কথোপকথনের একপর্যায়ে শাহরিয়ার কবির সরকার, রিজিক এবং আল্লাহর ক্ষমতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

বিক্রেতা তার জবাবে আল্লাহর কথা উল্লেখ করেন। আলাপের শেষ দিকে শাহরিয়ার কবির সেখান থেকে চলে যাওয়ার সময় ওই ব্যক্তির হাতে এক হাজার টাকার নোট গুঁজে দেন।

ভিডিও ভাইরাল হলে সোমবার রাত ৮টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দেন শাহরিয়ার কবির। সেখানে তিনি লেখেন, গত শনিবার মিরপুর এলাকায় জামায়াতের সমর্থনে গণসংযোগের সময় ওই পান ও সিগারেট বিক্রেতার সঙ্গে কথা বলে জানতে পারেন, সারা দিনে তেমন বিক্রি হয়নি। তাই সবার সামনে ক্যামেরার উপস্থিতিতেই মানবিক কারণে তিনি এক হাজার টাকা দেন।

এতে তিনি আরও বলেন, একই স্থানে শিশুদের খেলাধুলার জন্যও কিছু টাকা উপহার দিয়েছেন এবং গণমাধ্যমকে অনুরোধ করেছেন বিষয়টিকে অন্যভাবে না দেখতে। কিন্তু তাঁর অভিযোগ, জুলকারনাইন সায়ের খানসহ বিভিন্ন গণমাধ্যম মানবিক সহায়তাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছে। এতে তিনি মর্মাহত বলে উল্লেখ করেন। কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনাও করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নেত্রকোণায় ভোট কেন্দ্রে আগুন
নেত্রকোণায় ভোট কেন্দ্রে আগুন
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৮:৪৭

দেশের ৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি
দেশের ৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৯:৩৫






নির্বাচন করতে বাধা থাকল না বিএনপির ৩ প্রার্থীর
নির্বাচন করতে বাধা থাকল না বিএনপির ৩ প্রার্থীর
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৮:২৮



Follow Us