• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৫৭:৫৬ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় পেশাজীবীরা

৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৭:১৩

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় পেশাজীবীরা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।

Ad

৪ জানুয়ারি বুধবার দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার সামনে থেকে শুরু হওয়া প্রচারণা মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Ad
Ad

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির উদ্যোগে এ প্রচারণা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা তারেক রহমানের ছবি, ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিএনপির দাবি-দাওয়া তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও ঐক্যবদ্ধ হয়েছেন বলে তারা মন্তব্য করেন।

মিছিলে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর ড. নুরুল ইসলাম, প্রফেসর ড. আবদুস সালাম, প্রফেসর ড. আবুল কালাম সরকার, ডা. হারুন আল রশীদ, ডা. জহিরুল ইসলাম শাকিল, ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, শামীমুর রহমান, কৃষিবিদ বিপ্লব, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মো. জাকির হোসেন, সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ, খুরশিদ আলম, কামাল উদ্দিন সবুজ, মো. আমিরুল ইসলাম কাগজী, নুরুদ্দীন আহমদ, একেএম মহসিন, রাশেদুল হক, দিদারুল আলম দিদার, সাঈদ খান, রফিক লিটন, রাজু আহমেদ, মো. মেহেদী হাসান, হাবিব খান, প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, প্রফেসর ড. শামসুল আলম সেলিম, প্রফেসর ড. আব্দুল করিম, প্রফেসর ড. রইস উদ্দিন, প্রফেসর ডা. শফিকুল হায়দার পারভেজ, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. রফিকুল ইসলাম, সৈয়দ আলমগীর (এমবিএ), ইঞ্জিনিয়ার ফখরুল আলম, সদস্যসচিব ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দ, ইঞ্জিনিয়ার হানিফ, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, এ কে এম মুসা (লিটন) ও মো. তানভীরুল আলম।

মিছিলটি হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান-১ ও গুলশান-২ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গুলশান গোলচত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল ও পথসভা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। মিছিলে চিকিৎসক, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও আইনজীবীরা অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নোয়াখালীর সুবর্ণচরে কৃষকদের প্রশিক্ষণ
নোয়াখালীর সুবর্ণচরে কৃষকদের প্রশিক্ষণ
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫২:৪৬


নির্বাচন ও গণভোট ঘিরে নতুন সেবা চালু
নির্বাচন ও গণভোট ঘিরে নতুন সেবা চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৫:০৪



নওগাঁ হাসপাতালে মরদেহ ফেলে পালাল দুর্বৃত্তরা
নওগাঁ হাসপাতালে মরদেহ ফেলে পালাল দুর্বৃত্তরা
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:৪০



Follow Us