• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ সকাল ১১:২৮:১৭ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

সম্পন্ন হলো দেশের সবচেয়ে বড় মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা

১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৫:০১

সম্পন্ন হলো দেশের সবচেয়ে বড় মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নেমেছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর। এবারের মেলার অন্যতম আকর্ষণ ছিল দেশের সবচেয়ে বড় মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা— ‘বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট’। মেলার হল অব ফেমে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।

Ad

৩০ জানুয়ারি শুক্রবার রাতে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে শিরোপাসহ মোট চার লাখ টাকার পুরস্কার তুলে দেওয়া হয়।

Ad
Ad

আয়োজকদের তথ্যমতে, ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপের বিভিন্ন বিভাগে দেশের সেরা গেমাররা অংশ নেন। ‘ফিফা’ বিভাগে চ্যাম্পিয়ন হন সিফাত আহমেদ এবং রানার্সআপ হন ইরফান ওয়াসিত খান। ‘ভ্যালোরেন্ট’ বিভাগে চ্যাম্পিয়ন হয় ‘অল স্টার’ দল, আর রানার্সআপ হয় ‘রিউসেই ট্রাইডেন্টস’। এছাড়া ‘ই-ফুটবল’ বিভাগে চ্যাম্পিয়ন হন তানভীর শাহরিয়ার এবং রানার্সআপ হন ইয়াসির পূর্ণ।

ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ উপলক্ষে টানা তিন দিন ধরে প্রযুক্তি ও গেমিংয়ের এক অনন্য মিলনমেলায় মুখর ছিল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী প্রাঙ্গন। অনলাইন বাছাই পর্বে এক হাজারেরও বেশি গেমার অংশ নেন। সেখান থেকে নির্বাচিত সেরা প্রতিযোগীরা সরাসরি মূল পর্বে অংশগ্রহণ করেন।

ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আয়োজন প্রসঙ্গে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন,
‘আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য দেশের তরুণ প্রজন্ম। যারা ই-স্পোর্টসকে ভালোবাসেন, তাদের জন্য একটি সঠিক ও প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের উদ্দেশ্য। গেমারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দর্শকদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে— বাংলাদেশে ই-স্পোর্টসের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।’

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর আয়োজকেরা জানান, ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপে প্রযুক্তিপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং গেমারদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তরুণদের এই অংশগ্রহণ বাংলাদেশে ই-স্পোর্টসকে একটি সম্ভাবনাময় নতুন ক্ষেত্র হিসেবে তুলে ধরেছে।

আয়োজকদের মতে, এই ই-চ্যাম্পিয়নশিপের মাধ্যমে দেশের তরুণদের মধ্যে ই-স্পোর্টসের সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক গেমিংয়ের জন্য প্রস্তুত করাই ছিল মূল লক্ষ্য।

প্রসঙ্গত, দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ শুরু হয় ২৮ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকা এই প্রযুক্তি মেলা শেষ হয় ৩১ জানুয়ারি।

বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সিলভার স্পন্সর হিসেবে ছিল গিগাবাইট, এসার, নেটিস, টিপি-লিংক ও ইউসিসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে
১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৪:০৪








কালিয়াকৈরে অটোচালকের আত্মহত্যা
কালিয়াকৈরে অটোচালকের আত্মহত্যা
১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:৪৩


Follow Us