• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৮:৫৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

১৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৫৯:১৯

সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সাভার প্রতিনিধি: ঢাকার সাভারের পৌর এলাকা গেন্ডায় ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Ad

১৩ ডিসেম্বর শনিবার রাত ১০টা নাগাদ সাভারের পৌর এলাকা গেন্ডায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরমুখি সার্ভিস লেনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

Ad
Ad

তবে বাসটিতে কোনো রুটের ব্যানার না থাকায় এবং ঘটনাস্থলে গিয়ে বাসের মালিক কিংবা চালক কাউকে পাওয়া না যাওয়ায় এটি কোন রুটে চলাচল করে সেটি জানা যায়নি। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন এটি পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত হতে পারে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, ‘রাত ১০টা ৩ মিনিটে একজন আমাদের কল করে বাসে আগুনের ঘটনাটি জানালে দ্রুত আমরা দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যাই। রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বাসের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা বাসের চালক, মালিক কিংবা প্রত্যক্ষদর্শী, কাউকেই পাইনি। বাসের গায়ে কোনো ব্যানারেরও নাম নেই। ধারণা করছি বাসটি সম্ভবত পোশাক শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত হতো।

ঘটনাস্থলে উপস্থিত সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে এসে আমরা এখনো বাসের মালিক, চালক বা প্রত্যক্ষদর্শী কাউকে পাইনি। কীভাবে বাসটিতে আগুন লেগেছে সেটি তদন্তের পর জানা যাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us