• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৫:২৩ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

সৌহার্দ্য, পরিবর্তন ও শান্তির অঙ্গীকারে উত্তরায় বিএনপির মিছিল

২৯ নভেম্বর ২০২৫ সকাল ১১:০২:০৩

সৌহার্দ্য, পরিবর্তন ও শান্তির অঙ্গীকারে উত্তরায় বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক: সৌহার্দ্য, পরিবর্তন ও শান্তির অঙ্গীকার ধারণ করে রাজধানীর উত্তরায় ব্যতিক্রমী এক মিছিল করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

Ad

২৮ নভেম্বর শুক্রবার বিকেলে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে গড়ে ওঠা এ মিছিলটি উত্তরার প্রধান সড়ক জুড়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

Ad
Ad

মিছিলটিতে বড় আকৃতির তিনটি ছবি ছাড়া কোনো ব্যক্তির পোস্টার দেখা যায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ছাড়া আর কারো ছবি বা কোনো ব্যক্তিগত ফেস্টুন ছিল না। স্লোগানেও ছিল না কোনো ব্যক্তির নাম। এছাড়া তাদের স্লোগান ছিল ‘চেঞ্জ ইউরসেলফ টু চেঞ্জ বাংলাদেশ।’

মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সাগীর। এছাড়া ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয়, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল এবং ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আওয়াল ভূঁইয়া রবি স্ব স্ব সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলে অংশ নেন।

বিএনপি নেতা হাফিজুর রহমান সাগীর বলেন, ‘তৃণমূলের বহু নেতা-কর্মী এখনো পদ-পদবি থেকে বঞ্চিত। প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতির বাইরে গিয়ে তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে আমরা অধিকার ও পরিবর্তনের পক্ষে মিছিল করছি।’

স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তফা কামাল হৃদয় বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পরিচ্ছন্ন ও পরিবর্তনের রাজনীতির কথা বলছেন, আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি। আমাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য।’

ছাত্রদল নেতা মেহেদী হাসান রুয়েল বলেন, ‘মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা ফিরিয়ে আনতেই আমরা পরিবর্তনের রাজনীতি করছি। শুধু কথা নয়, আমরা বাস্তবেও সেই পথে কাজ চালিয়ে যাচ্ছি।’

ছাত্রদলের আরেক নেতা রবিউল আওয়াল ভূঁইয়া রবি বলেন, ‘আমরা সৌহার্দ্য, পরিবর্তন ও শান্তির বাংলাদেশ চাই। তারেক রহমানের নেতৃত্বেই সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০





ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৯:০৩


Follow Us