• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৯:০৪:৩৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই রকিবুজ্জামান

১৬ জুন ২০২৩ সকাল ১১:৪৭:২৩

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই রকিবুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধারকারী হিসেবে পুরস্কার পেয়েছেন ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ইকুরিয়া পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) রকিবুজ্জামান খাঁন। ১৫ জুন বৃহস্পতিবার বিকালে ডিআইজি কার্যালয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।

Ad

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে রকিবুজ্জামানের হাতে পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম বার)।

Ad
Ad

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি এ্যাডমিন মোহাম্মদ সাইদুর রহমান (বিপিএম), অতিরিক্ত ডিআইজি (অপরাধ)মাশরুকুর রহমান খালেদ(বিপিএম), অতিরিক্ত ডিআইজি (অবস অ্যান্ড ইন্টেলিজেন্স) টুটুল চক্রবর্তী (বিপিএম), পুলিশ সুপার আক্তার হোসেন (পিপিএম বার)-সহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ।  

পুরস্কার পাওয়ার অনুভূতি জানতে চাইলে এএসআই রকিবুজ্জামান খাঁন বলেন, যে কোনো পুরস্কার কাজে উদ্দীপনা তৈরি করে। কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফসল হিসেবে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধারকারী সহকারি উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) হিসেবে আমাকে মনোনীত করা হয়েছে। এই সাফল্য আমার একা নয়, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা ও ইকুরিয়া পুলিশ ফাঁড়ির সকল পুলিশ সদস্যদের।

এ জন্য তিনি দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ইকুরিয়া পুলিশ ফাঁড়ির থানার সকল পুলিশ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫





Follow Us