• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:২৬:৪৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

এক বছর ধরে মর্গে পড়ে থাকা ৬ শহিদের দাফন হবে আজ

৭ আগস্ট ২০২৫ সকাল ০৮:২৯:৪৩

এক বছর ধরে মর্গে পড়ে থাকা ৬ শহিদের দাফন হবে আজ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে শহিদ অজ্ঞাত ৬ ব্যক্তির মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে আজ ৭ আগস্ট বৃহস্পতিবার। গত এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে তাদের মরদেহ। এ দীর্ঘ সময়েও তাদের খোঁজে আসেননি কেউ। এতে করে অজ্ঞাত হিসেবেই আজ দাফন করা হবে তাদের।

Ad

৬ আগস্ট বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর।

Ad
Ad

তিনি জানান, জুলাই আন্দোলনের গুলিতে নিহত ৬টি মরদেহ এক বছর ধরে অজ্ঞাত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত হয়নি। আমরা একটি চিঠি পেয়েছি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে এই ছয়টি মরদেহ হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত শেষে অজ্ঞাত এ মরদেহগুলো ঢাকা মেডিকেলের মর্গে ফ্রিজিং করে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এই অজ্ঞাত ৬টি মরদেহের মধ্যে ৩টি যাত্রাবাড়ী থানার, ১টি পল্টন থানার ও ২টি শাহবাগ থানার। দীর্ঘদিন তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তাদের মরদেহ এখন পর্যন্ত কেউ নিতে আসেনি। মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা রয়েছে, যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us