• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:১৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

উত্তরায় বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ

২৪ এপ্রিল ২০২৫ সকাল ০৯:১৫:৪৮

উত্তরায় বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে র‌্যাব।

Ad

২২ এপ্রিল বুধবার রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন উত্তরা ৯ নম্বর সেক্টরের টাইগার বার নামক রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

Ad
Ad

র‌্যাব সূত্র জানায়, রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে বারের নাম দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালালে সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মদের বারটি ঘিরে সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই স্থানে উঠতি বয়সীদের উৎপাত দীর্ঘদিনের। এ নিয়ে প্রতিবাদ করায় একাধিক পথচারীকে মারধরের শিকার হতে হয়েছে।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর আহনাফের নেতৃত্বে স্থানটিতে এখনও অভিযান চলছে। এ ঘটনায় অবৈধ টাইগার বারের কয়েকজন কর্মকর্তা আটকের খবর পাওয়া গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us