• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৫:১৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

১১ মার্চ ২০২৫ সকাল ১০:২৪:৫০

রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে (৫০) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।

Ad

১০ মার্চ সোমবার ভোরে ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব গ্রামের খলিলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগরের ১২-৭ পশ্চিম মালিবাগ ও উত্তরখানের ওই বাড়িতে থাকতেন।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, উত্তরখানের পুরানপাড়া বাথানের শাহি শাহনেওয়াজের বাড়ির চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান কে বলেন, ‘নিহত ওই শিক্ষক গত দুই-তিন মাস যাবৎ একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। সেখানে তিনি একাই থাকতেন। গত তিন দিন আগে একজন নারী ছেলেসহ ওঠেন। ধারণা করা হচ্ছে, গত ভোরে (সোমবার) তারাই এ ঘটনা ঘটিয়ে পালিয়েছে।’

এক প্রশ্নের জবাবে ওসি জিয়া বলেন, ‘তাকে এলোপাতাড়ি কুপিয়ে বাথরুমে আটকিয়ে রাখা হয়েছিল। একপর্যায়ে সে বাথরুম থেকে বেরিয়ে ডাক চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। তারপর আশপাশের লোকজন তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us