• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪২:৪১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

৩ ঘণ্টা পর হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

১৭ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:২৫:৪৪

৩ ঘণ্টা পর হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ বাজারে ফিনিক্স নাম একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

Ad

১৭ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে এ দিন দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখনও আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Ad
Ad

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার দুপুর ২টা ১৪ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাছাড়া আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি কাজ করে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুরে হাজারীবাগের ট্যানারির কাঁচাবাজার সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলায় ফিনিক্স লেদারের গোডাউনে আগুন লাগার সংবাদ আসে। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আড়াই ঘণ্টা ধরে ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫




Follow Us