• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:২৪:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আগামীকাল থেকে আর্থিক সহায়তা দেবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন

১ নভেম্বর ২০২৪ দুপুর ১২:২১:২৫

আগামীকাল থেকে আর্থিক সহায়তা দেবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কর্মসূচি শুরু হবে। কর্মসূচিতে প্রতি সপ্তাহে ২০০ জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

Ad

১ নভেম্বর শুক্রবার সকালে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

Ad
Ad

সার্জিস আলম বলেন, আগামীকাল ২ নভেম্বর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৪টি সেগেমন্টে ২০০ জনকে সহায়তা পৌঁছে দেয়া হবে। ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে।

৮ বিভাগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এই কার্যক্রম পরিচালনা হবে বলেও জানান তিনি। সারজিস বলেন, শহীদ পরিবারের মধ্যে সমস্যা না থাকলে যৌথ লগ্নি করে টাকা দেয়া হবে। যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে যারা লিগ্যাল উইং রয়েছে তাদের মাধ্যমে ডিল করা হবে।

এছাড়া সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে ও ছোটগুলো বিকাশে দেয়া হবে। প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবারকে ৫ লাখ ও আহতদের ১ লাখ করে টাকা দেয়া হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১




Follow Us