• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০২:২৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দর থেকে সাড়ে ৪ কোটি টাকার সোনা উদ্ধার

৩ জুলাই ২০২৪ সকাল ১১:৪৯:২৪

শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দর থেকে সাড়ে ৪ কোটি টাকার সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দর থেকে ৪ কেজি ৪২০ গ্রাম ওজনের ৪৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

Ad

৩ জুলাই বুধবার সকালে এসব সোনা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার।

Ad
Ad

ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ায়লাইন্সের লাগেজ রাখার কেবিন থেকে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো সোনার বারগুলো জব্দ করে শুল্ক গোয়েন্দার একটি টিম।

শুল্ক গোয়েন্দা সংস্থা জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর সাড়ে ৫টায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি টিম ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট নং ওভি-৪৯৭ এ অভিযান চালায়। এ সময় প্লেনের সিট নং ২ (ডি-ই-এফ) ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে বস্তু দুটি কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে স্কচটেপ কেটে ৪৮টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। উদ্ধার করা সোনার বারের বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

জব্দ করা সোনা কাস্টমসের গুদাম জমা দেওয়া দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us