• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:৪৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ৫ দিনব্যাপী শিক্ষা সপ্তাহের উদ্বোধন

১১ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:০১:১৬

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ৫ দিনব্যাপী শিক্ষা সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া পাড়া ডগাইরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ৫ দিনব্যাপী শিক্ষা সপ্তাহ ও ক্লাব ফেস্টিভ্যাল ২০২৪-এর উদ্বোধন করা হয়েছে।

Ad

১০ ফেব্রুয়ারি শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম, পিপিএম বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Ad
Ad

অনুষ্ঠানের প্রথম দিনে কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইকবাল হোসাইন, ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী, ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান মনির, ডেমরা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও হাজার হাজার শিক্ষার্থীবৃন্দ।

এ উপলক্ষে কলেজ মাঠে ৫ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে ১৫ ফেব্রুয়ারি এ অনুষ্ঠান শেষ হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us