• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:১৯:৪১ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

শেখ রাসেল দিবসে শিশুদের নিয়ে ই-ক্যাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৯ অক্টোবর ২০২৩ সকাল ০৮:৫৮:১৬

শেখ রাসেল দিবসে শিশুদের নিয়ে ই-ক্যাবের  চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: শেখ রাসেল দিবসে শিশুদের জন্য উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ই-ক্যাব। ‘ক’ ও ‘খ’ দুই গ্রুপে বিভক্ত করে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

১৮ অক্টোবর বুধবার বনানীতে ই-ক্যাব অফিসে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হয়েছে রাইদা হাসান, দ্বিতীয় হয়েছে জাফিরা আশরাফ, তৃতীয় হয়েছে জাফরীন হাসান এবং চতুর্থ হয়েছেন জুয়াইরিয়া বিনতে সাখাওয়াত (তাকওয়া)। খ গ্রুপে প্রথম হয়েছে রোজিনা ইয়াসমিন, দ্বিতীয় মাকসুদা পারভীন, তৃতীয় তানজিলা আক্তার ও চতুর্থ হয়েছেন দিলরুবা আফরিন।

Ad
Ad

ই-ক্যাব ওমেন এন্টারপ্রেনার ফোরামের চেয়ারম্যান নাজনীন নাহারের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ই-ক্যাবের সহ-সভাপতি সাহাব উদ্দিন শিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা ও নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম শোভন। এছাড়াও উপস্থিত ছিলেন ই-ক্যাব সেক্রেটারিয়েটের কর্মকর্তাবৃন্দ।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২






Follow Us