• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৪৮:৪৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

আমাদের ভোট কারচুপির মনোবৃত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১১ অক্টোবর ২০২৩ রাত ০৯:৩৯:১৫

আমাদের ভোট কারচুপির মনোবৃত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভোট কারচুপি করার মনোবৃত্তি আমাদের নেই। এছাড়া ভোট কারচুপি করে কেউ পার পাবে না। ১১ অক্টোবর বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সফররত মার্কিন প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পর্যবেক্ষক দল আমাদের নির্বাচন প্রক্রিয়া ও গণমাধ্যমের ভূমিকার বিষয়ে জানতে চেয়েছে। আমরা তাদের জানিয়েছি, আমাদের দেশে এখন গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন। গণমাধ্যম যে কোনো সংবাদ স্বাধীনভাবে প্রকাশ করছে, কেউ এতে বাধা দিচ্ছে না। আমাদের দেশে দুর্নীতি করলে কিংবা ভোট কারচুপি করেলে কেউ পার পাবে না।

নির্বাচন কমিশনের বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে আইনের শাসন রয়েছে। নির্বাচন কমিশন তাদের তত্ত্বাবধানে আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দেবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২





Follow Us