• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:১২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নৌকা বাইচ দেখতে কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল

১ অক্টোবর ২০২৩ সকাল ০৮:২৪:৩৩

নৌকা বাইচ দেখতে কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণিল আয়োজনে ঐতিহ্যের নৌকা বাইচ প্রতিযোগিতা।

Ad

৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে শতবছরে ঐতিহ্যের এই নৌকা বাইচ প্রতিযোগিতা পাতিলঝাপ বাজার ও দত্তখন্ড গ্রামবাসীর উদ্যোগে আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৮টি নৌকা অংশ নেয়। দত্তখন্ড সানঘাটা ঘাট থেকে নৌকাগুলো ছেড়ে এসে পাতিলঝাপ বাজার ঘাটে এসে শেষ হয় প্রতিযোগিতা  

Ad
Ad

দুপুরের পর থেকেই আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে নদীর দুইপাড়ে মানুষের ঢল নামে নৌকা বাইচ দেখার জন্য । নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর পাড়ে দুদিন আগে থেকেই বসে মেলা। মেলায় ছিল হরেকরকমের খাবার। বিশেষ করে মেলার নিকটি, জিলাপি, আমিত্তিসহ বিশেষ খাবারের দোকানগুলোতে ভীড় দেখা গেছে।

নৌকা বাইচ গ্রামবাংলার শতবছরের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে কালীগঙ্গা নদীতে এমন আয়োজন করায় দর্শনার্থীরা ধন্যবাদ জানান আয়োজক কমিটিকে।

প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটি সভাপতি দেওয়ান তুহিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এবং বিজয়ী নৌকাকে মোটরসাইকেলসহ অনান্য নৌকাকে ফ্রিজ ও টেলিভিশন পুরস্কার তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ড. সাফিল উদ্দিন মিয়া, শোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম.এ হামিদ লাবু, শোল্লা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক ভূইঁয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, বাজার কমিটি সভাপতি আ. করিম মাস্টার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারুক হোসেন ও দেওয়ান রহুল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us