• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে বৈশাখ ১৪৩৩ ভোর ০৪:৪২:১১ (05-May-2026)
  • - ৩৩° সে:

সাতসকালে ভারত-মিয়ানমার সীমান্তে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশও

২১ এপ্রিল ২০২৬ সকাল ০৯:০৮:১৮

সাতসকালে ভারত-মিয়ানমার সীমান্তে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশও

অনলাইন ডেস্ক: সাতসকালে ভারত-মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানা একটি মাঝারি মাত্রার ভূমিকম্পের কম্পন রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা আর্থকোয়াক ট্র্যাকের তথ্যানুযায়ী, ২১ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টা ২৯ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের নিকটবর্তী।

Ad
Ad

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। ভূকম্পনের উৎপত্তি গভীরে হওয়ায় এর তীব্রতা ভূপৃষ্ঠে কিছুটা কম অনুভূত হয়। ফলে মাঝারি মাত্রার এই ভূমিকম্পটি ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু কম্পন হিসেবে ধরা পড়ে। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসিন্দারা কয়েক সেকেন্ড স্থায়ী হালকা দুলুনি অনুভব করেছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Ad

বাংলাদেশ সরাসরি কোনো বড় চ্যুতিরেখার ওপর অবস্থান না করলেও, পার্শ্ববর্তী মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের সক্রিয় টেকটনিক প্লেটের প্রভাবে এ ধরনের ভূমিকম্পের কম্পন দেশে অনুভূত হওয়া অস্বাভাবিক নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us