• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে চৈত্র ১৪৩২ রাত ০৩:৩৮:২৪ (11-Apr-2026)
  • - ৩৩° সে:

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

১০ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩২:৩৪

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

৯ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক।

Ad
Ad

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার তিন যুবক সালেহ আহমেদ জয়ধর, সুমন মিয়া (২৫) ও মাসুম আহমেদ (২০) মাদকের চালান আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগানসংলগ্ন এলাকায় অবস্থান নেন।

Ad

এ সময় স্থানীয় ভারতীয় খাসিয়ারা তাদের চোর সন্দেহে সুপারি বাগানে লক্ষ্য করে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পর নিহতের সঙ্গে থাকা অপর দুই যুবক তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।

বিজিবি জানায়, নিহতসহ ওই তিনজনই আগে থেকে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আবারও বিরোধী দলের ওয়াকআউট
আবারও বিরোধী দলের ওয়াকআউট
১০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৩:৫৩


Follow Us