• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ সকাল ০৬:৩৮:৫৭ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

তেল মজুতকারীর তথ্য দিলে মিলবে লাখ টাকা পুরস্কার

৩০ মার্চ ২০২৬ দুপুর ১২:২৭:৩১

তেল মজুতকারীর তথ্য দিলে মিলবে লাখ টাকা পুরস্কার

ডেস্ক রিপোর্ট: দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত এবং পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এখন থেকে জ্বালানি তেলের অবৈধ মজুতকারী ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে সহায়তাকারীকে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

আজ ৩০ মার্চ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে অথবা তেল পাচারের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই অর্থ পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।

Ad

উল্লেখ্য, জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে এর আগে সরকার ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা আইনি ব্যবস্থা নিয়েছিলো। তবে এসব পদক্ষেপে কাঙ্ক্ষিত ফল না মেলায় এবার নতুন এই উদ্যোগ নেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
১ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৩:৩৭

ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে রকিবুলের সাফল্য
ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে রকিবুলের সাফল্য
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৭


নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৫০

২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফিফা বিশ্বকাপের সময়সূচি
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:০৬

টানা তিন দিন ঝড়-বজ্রবৃষ্টির আভাস
টানা তিন দিন ঝড়-বজ্রবৃষ্টির আভাস
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৫৭


Follow Us