• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই চৈত্র ১৪৩২ রাত ১১:১৯:৩৭ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

কৃষক বাঁচলে, দেশ বাঁচবে: ডা. জাহিদ হোসেন

২৭ মার্চ ২০২৬ রাত ০৯:১৮:২৫

কৃষক বাঁচলে, দেশ বাঁচবে: ডা. জাহিদ হোসেন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

২৭ মার্চ শুক্রবার বিকেলে ২০২৫-২০২৬ অর্থবছরের জরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Ad

এসময় উপস্থিত ছিলেন -হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোসা. আরজেনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা কৃঁষি সম্প্রসারন অফিসার মো. মেজবাহুর ইসলাম, হাকিমপুর বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মো. ফরিদ খাঁনসহ অনেকে।

মন্ত্রী বলেন, কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফসলের ফলন বাড়াতে এই ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সহায়তা অব্যাহত থাকবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই লক্ষ্যেই সরকার কাজ করছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ৮০০ জন কৃষকের মাঝে আউশ ধানের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়া ২০ জন কৃষকের মাঝে পাট চাষের জন্য জনপ্রতি ১ কেজি বীজ, ৫ কেজি এমওপি এবং ৫ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।

বক্তারা বলেন, এ ধরনের সহায়তা কৃষকদের চাষাবাদে আরও উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

উপজেলা কৃষি অফিসার মোসা. আরজেনা বেগম জানান, কৃষকদের মাঝে সময়মতো উপকরণ পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন
এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন
২৭ মার্চ ২০২৬ রাত ০৯:০৫:৩৪



কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
২৭ মার্চ ২০২৬ রাত ০৮:২৭:৪৮







Follow Us