• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ রাত ০৮:৫৬:২২ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

দৌলতপুরে তালুক হাপানিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন মন্ত্রী আফরোজা খানম

১৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৫৬

দৌলতপুরে তালুক হাপানিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন মন্ত্রী আফরোজা খানম

দৌলতপুর ও শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুক হাপানিয়া এলাকায় দীর্ঘদিন ভরাট হয়ে থাকা হাপানিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। খালটি পুনঃখনন হলে এলাকায় জলাবদ্ধতা নিরসন এবং কৃষি সেচ ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা।

১৬ মার্চ সোমবার সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Ad
Ad

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

Ad

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন, সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

খাল পুনঃখনন সম্পন্ন হলে তালুক হাপানিয়া ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমবে এবং কৃষি সেচ ব্যবস্থা সহজ হবে বলে আশা করছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।

স্থানীয়দের মতে, এই খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশের উপর ইতিবাচক প্রভাব।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ পবিত্র শবে কদর
আজ পবিত্র শবে কদর
১৬ মার্চ ২০২৬ রাত ০৮:৪০:০২







বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে: আইনমন্ত্রী
বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে: আইনমন্ত্রী
১৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪


Follow Us