• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৫৮:৫১ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৬:৫৫

বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

১৫ মার্চ রোববার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে তাদের নিজ নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় প্রার্থীরা উপস্থিত থেকে প্রতীক গ্রহণ করেন।

Ad
Ad

বগুড়া সদর আস‌নের উপ-নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আলামিন তালুকদার।

Ad

প্রতীক পাওয়ার পর প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন নিয়ে আশা ব্যক্ত করেছেন। তারা বলেন, “অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবেন।”

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের পর আগামীকাল থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে তাদের নির্বাচনি কৌশল ও প্রচার পরিকল্পনা চূড়ান্ত করেছে।

বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানিয়েছেন, নির্বাচনি আচরণবিধি মেনে প্রচার চালাতে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।

আগামী ৯ এপ্রিল বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এ আসনে মোট ভোটার প্রায় ৪ লাখ ৫৫ হাজার জন। ভোট কেন্দ্র ১৫০টি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪০:০৮





বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৬:৫৫


নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫৬



Follow Us