• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ সকাল ১১:৩৬:৪১ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

ব্রহ্মপুত্র নদ বাঁচাতে প্রতিবাদ

১৫ মার্চ ২০২৬ সকাল ০৯:০২:০৭

ব্রহ্মপুত্র নদ বাঁচাতে প্রতিবাদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহাসিক তীর্থস্থান লাঙ্গলবন্দ রাজঘাটে ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ শনিবার বিকেল ৩টায় বন্দর লাঙ্গলবন্দ রাজঘাটে পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি (ESADS) ও পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

Ad
Ad

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে এবং মহাসচিব মীযানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন।

Ad

সভাপতির বক্তব্যে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, ‘একটি নদী শুধু পানির ধারা নয়, এটি একটি সভ্যতার প্রাণ। ব্রহ্মপুত্র নদ আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িত। কিন্তু বর্তমানে বিভিন্ন শিল্পকারখানার বর্জ্য ও দূষণে নদীটির স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

তিনি ব্রহ্মপুত্র নদকে দূষণমুক্ত রাখতে প্রশাসনের কঠোর নজরদারি এবং কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে শিপন সরকার শিখন বলেন, ‘লাঙ্গলবন্দ শুধু একটি নদীর ঘাট নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান। প্রতি বছর চৈত্র মাসে দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থী এখানে এসে পবিত্র ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নানে অংশ নেন। কিন্তু দুঃখজনকভাবে বিভিন্ন শিল্পকারখানা ও অসাধু ব্যবসায়ীদের দূষণের কারণে এই পবিত্র নদী আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি তিলত্তমা দাস এবং রাজঘাট মন্দিরের পুরোহিত নিহারঞ্জন কর্তা গুরুদেব। এ সময় আরও উপস্থিত ছিলেন ইমরান, হামীম, আল-আমিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিয়ের ১১ দিনের মাথায় নিখোঁজ নববধূ
বিয়ের ১১ দিনের মাথায় নিখোঁজ নববধূ
১৫ মার্চ ২০২৬ সকাল ১১:১৮:২৫





সংসদ অধিবেশন শুরু
সংসদ অধিবেশন শুরু
১৫ মার্চ ২০২৬ সকাল ১০:৪৪:২৮


জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৮
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৮
১৫ মার্চ ২০২৬ সকাল ১০:৩৬:৩৯


Follow Us