• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:০৫:১১ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

দেশের মানুষ জবাবদিহিতামূলক রাজনীতি চায়: নুরুল হক নূর

২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৭:৩৮

দেশের মানুষ জবাবদিহিতামূলক রাজনীতি চায়: নুরুল হক নূর

নিজস্ব প্রতিবেদক : গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন শ্রম ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

তিনি বলেছেন, নেতৃত্ব এমন হতে হবে যাতে জনগণের ওপর কিছু চাপিয়ে দেওয়া বা খবরদারি করার প্রবণতা না থাকে। মানুষ এখন জবাবদিহিতামূলক ও জনবান্ধব রাজনীতি চায়।

Ad
Ad

২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে মাদারীপুরের মস্তোফাপুর বাসস্ট্যান্ডে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

Ad

এ সময় প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণপ্রতিরোধের মধ্য দিয়ে জনগণ তাদের প্রত্যাশার কথা স্পষ্ট করেছে। জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে, সামনে স্থানীয় নির্বাচন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যেভাবে জাতীয় নির্বাচনে মানুষের কাছে গিয়েছেন, একইভাবে স্থানীয় নির্বাচনেও জনগণের কাছে যান এবং তাদের আস্থা অর্জন করুন। 

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সহায়তা প্রদানের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দলমত নির্বিশেষে সকল নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং আইনের দৃষ্টিতে সকল নাগরিককে সমান সেবা দিতে হবে। কেউ আক্রান্ত হলে আইনি সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ঈদের আগে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী, যাতে গরিব ও অসহায় মানুষ যথাযথভাবে উপকৃত হয়।

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহরিয়ার মনিরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেফতার ১
দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেফতার ১
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪০











Follow Us